দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের এক জামায়াত কর্মী শহীদ ওসমান হাদির ত্যাগ স্মরণে তার যমজ নবজাতক সন্তানদের নাম রেখেছেন ‘ওসমান-হাদি’।
জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে স্মরণ করে শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের ৪ নম্বর ওয়ার্ড শাখার অর্থসম্পাদক জহুর আলম এই উদ্যোগ নিয়েছেন। তিনি কক্সবাজার পৌর এলাকার টেকপাড়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান।
আমিনুল ইসলাম হাসান বলেন, জহুর আলম মহান আল্লাহর রহমতে যমজ সন্তানের পিতা হয়েছেন। মা-বাবার সম্মতি নিয়ে শহীদ ওসমান হাদির স্মরণে শিশুদের নামকরণ করা হয়েছে। এক সন্তানের নাম রাখা হয়েছে ‘হাসান ওসমান’, অন্যটির নাম ‘হোসাইন হাদি’।
তিনি আরও বলেন, আধিপত্যবিরোধী আন্দোলনে শহীদ এক বীরের নামে শিশুদের পরিচয় সমাজে গর্ব ও অনুপ্রেরণার প্রতীক হবে।
নবজাতকের বাবা জহুর আলম বলেন, ‘শহীদ হাদি শুধু ক্ষণজন্মা মানুষ নন, তিনি একটি ইতিহাস। তার নামে আমার সন্তানদের পরিচয় দেওয়া আমাদের জীবনের বড় গর্ব।’
এমএস/