দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দলেন আরও এক নেতা। তিনি হলেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
সোমবার (২২ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে যুক্ত হন তিনি।
এর আগে গত ৮ ডিসেম্বর নিজ দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। যোগদানের পর তাকে লক্ষ্মীপুর–১ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়।
এছাড়া গত ১ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়াও আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। যোগদানের পর হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন পান রেজা কিবরিয়া।
এদিকে যোগদানের পর সৈয়দ এহসানুল হুদা জানান, তার জাতীয় দল বিলুপ্ত করে তিনি বিএনপিতে যোগদান করেছেন।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী নির্বাচন তার এই যোগদানের মধ্য দিয়ে আরও শক্তিশালী ও বেগবান করবে। ভূমিকা রাখবে গণতান্ত্রিক আন্দোলনেও।’
এবি/