দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের আরও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (২ জুন) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি রচিত হয়। তিনি উল্লেখ করেন, ওই সময় মার্কিন কূটনীতিক আর্চার কেন্ট ব্লাড বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি নতুন মাইলফলক অতিক্রম করছে।
স্পিকার আরও জানান, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জনগণ সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণতন্ত্রের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।
সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশি পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ জোরদার, সংসদীয় ককাস ফোরামে গণতন্ত্র দিবস উদযাপন এবং পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
এছাড়া চলমান জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশে তেল ও গ্যাস অনুসন্ধানে মার্কিন সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয়।
স্পিকার রোহিঙ্গা সংকটের বিষয়ে যুক্তরাষ্ট্রের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
সাক্ষাৎকালে মার্কিন দূতাবাসের প্রতিনিধি এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএস/