দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের একটি ডোবা থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এস-৪/বি-৭ ব্লক সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান।
নিহত মোরাজান (২৯) ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লকের বাসিন্দা হাশিম উল্লাহর স্ত্রী। তিনি চার সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ওসি মুজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জে আই