দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি গ্রামে শালিখা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, শালিখা নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে লাশ উদ্ধারে খেশরা ক্যাম্পের পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু জানান, মরদেহটি দেখে ৩০ থেকে ৩২ বছর বয়সী কোনো যুবকের বলে ধারণা করা হচ্ছে। তবে পচন ধরায় কেউ তাঁর পরিচয় শনাক্ত করতে পারেননি।
স্থানীয় ইউপি সদস্য মঙ্গল মন্ডল জানান, মরদেহটির পরনে জিন্স প্যান্ট ও ইংরেজিতে টাইটানস লেখা ফুলহাতা গেঞ্জি রয়েছে। মরদেহটি ফুলে ও পচে যাওয়ায় মুখমণ্ডল চেনা যাচ্ছে না।
যে আই