দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মিনি পিকআপের ধাক্কায় মোহাম্মদ রিয়াজ (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার ৩ নম্বর মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর মধুরছড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল।
নিহত রিয়াজ একই ক্যাম্পের বাসিন্দা রশিদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে মধুরছড়া ক্যাম্পের পচা বাজার মোড় এলাকায় সড়কের পাশে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল রিয়াজ। এসময় খড় বোঝাই একটি নম্বরবিহীন মিনি পিকআপ সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনের ডান পাশের চাকার নিচে পড়ে তার কোমরে গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ক্যাম্প-৩-এর গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পাঠান। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল জানান, ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জে আই