দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুরে মোংলা থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এতে নৌবাহিনীর এক কর্মকর্তার দেড় বছর বয়সী কন্যাসন্তান নিহত হয়েছে। দুর্ঘটনায় ওই কর্মকর্তা ও তার স্ত্রীও আহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে খুলনা-বরিশাল মহাসড়কের রাজাপুর ব্র্যাক অফিস সংলগ্ন বাগড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ বরিশাল নৌবাহিনীতে কর্মরত আছেন। তিনি নিজেই প্রাইভেটকার চালিয়ে মোংলা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। রাজাপুরের বাগড়ি বাজার এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।
এ সময় গাড়িতে থাকা তার দেড় বছর বয়সী মেয়ে মেহেরিমা গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ ও তার স্ত্রী রুমানা আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।
আরএ