দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনার শিরোমণি এলাকার মো. কাওসারের ছেলে মো. তৌহিদুল ইসলাম (৩০) এবং পাইকগাছা এলাকার মো. টুটুল সরদারের ছেলে মো. রিফাত সরদার (২৫)।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১২-৩২৯৯) সকাল সোয়া ৭টার দিকে সোনাশুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের (ঢাকা মেট্রো-ল ১৩-২০২৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি চালকসহ বাসের নিচে ঢুকে যায়। অপর আরোহী ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচ থেকে মোটরসাইকেলসহ চালকের মরদেহ উদ্ধার করেন। পরে রাস্তার পাশের খাদ থেকে অপর আরোহীর মরদেহ উদ্ধার করা হয়।
যে আই