দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মো. আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সাহাদাৎ নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিনলাখ পীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর নবীনগর উপজেলার নারই গ্রামের খোরশেদ আলমের ছেলে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, সকালে আলমগীর ও সাহাদাৎ মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে তিনলাখ পীর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর নিহত হন এবং সাহাদাৎ গুরুতর আহত হন।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
যে আই