দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কাশীপুর ইউনিয়নের হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ওই এলাকায় যান নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার। তবে হামলাকারীদের কবল থেকে পালিয়ে যেতে সক্ষম হন এএসআই আব্দুস সাত্তার।
পুলিশ জানায়, হাসেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। হামলার পেছনে মাদক কারবারিদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দলসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে।
যে আই