দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে বিএনপির ছয় নেতাকে স্বপদে বহাল করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তাদের স্বপদে ফিরিয়ে আনা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বপদে বহাল হওয়া নেতারা হলেন,নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম এবং লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ ও সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু।
চিঠিতে বলা হয়, গত ৬ আগস্ট ২০২৬ তারিখে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্রে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছিল। এবার যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে তাদের দলীয় আগের পদে পূর্ণবহাল করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করতে তারা কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা করে।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৬ সালের ২৭ জানুয়ারি তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ আগস্ট তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পান ড. এজেডএম ফরিদুজ্জামান ফরদাহ। এ আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে বহিষ্কার করা হয়। তিনি নড়াইল-২ আসনে নির্বাচন করে পরাজিত হন। আসনটিতে ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় ওই নেতাদেরও বহিষ্কার করা হয়েছিল।
যে আই