দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির যুবদল ও ছাত্রদলের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং ৩০ থেকে ৪০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সদস্য আজিজ, যুবদল নেতা মামুন সরওয়ার, কৃষকদল নেতা আকিব এবং ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন মেসিসহ বেশ কয়েকজন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কিপাইতনগর এলাকার শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি মসজিদের সামনে পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
মিছিলে থাকা যুবদল নেতা শেখ সুমন বলেন, তাঁদের ৪০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে, দুটিতে আগুন দেওয়া হয়েছে এবং অনেক নেতাকর্মী আহত হয়েছেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মিছিলে হামলার ঘটনা তিনি শুনেছেন। এতে মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং কয়েকজন আহত হয়েছেন। অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান চলছে।
এমএস/