• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • কিশোরগঞ্জ

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৬, ২২:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্সে এবার পাওয়া গেছে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টাকা গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এর আগে সকাল সোয়া ৭টার দিকে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। দানবাক্সগুলো থেকে টাকা বের করে পাওয়া যায় ৫১ বস্তা। পরে সকাল ৯টার দিকে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে বস্তাগুলোর টাকা ঢেলে গণনা শুরু হয়।

টাকা গণনার কাজে অংশ নেন পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১১০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মচারী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এ কাজে যুক্ত ছিলেন। সব মিলিয়ে পাঁচ শতাধিক মানুষ ১০টি মানি কাউন্টিং মেশিনের সহায়তায় টাকা গণনা করেন।

রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিছী জানান, সকাল ৭টা থেকে ব্যাংকের কিশোরগঞ্জ করপোরেট শাখায় টাকা গণনার কার্যক্রম শুরু হয়। এতে ব্যাংকের ১২০ জন কর্মকর্তা অংশ নেন। তাঁর ধারণা ছিল, রাত ১০টা থেকে ১১টার মধ্যে গণনা শেষ হবে।

এবার দানবাক্স থেকে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। এর আগে সর্বোচ্চ ৪৩ বস্তা টাকা পাওয়ার রেকর্ড ছিল। অর্থাৎ এবার আগের তুলনায় আট বস্তা বেশি টাকা পাওয়া গেছে। গতবার দানবাক্সে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, এর আগে গত ২৭ জুন মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। সেবার ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। দিনভর গণনা শেষে টাকার পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার। নগদ অর্থের পাশাপাশি সেবার স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গিয়েছিল।

দীর্ঘ ছয় বছর পর দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার পরিমাণ নির্ধারণের কাজ শুরু হয়। গত ১২ অক্টোবর স্বর্ণ ও রুপার অলংকার ওজন শেষে পাওয়া যায় ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালংকার এবং ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালংকার। এ ছাড়া ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৩৩ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান এসেছে আরও ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা।

এবার দীর্ঘ চার মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়। দানের পরিমাণ বাড়ার কারণে এবার দানবাক্সের সংখ্যা ১৩টি থেকে বাড়িয়ে ১৫টি করা হয়েছিল।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, পাগলা মসজিদের পরিচিতি ও সুখ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও মানুষ নানা মনোবাসনা নিয়ে এখানে আসেন। শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নন, অন্য ধর্মের অনুসারীরাও এখানে দান করেন।

তিনি আরও বলেন, সময়ের প্রয়োজনে পাগলা মসজিদ সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। এরই মধ্যে সম্প্রসারণের নকশা প্রণয়নের কাজ শেষ হয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের আগমন এবং নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা হচ্ছে। এসব সমস্যা সমাধানে মসজিদ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ধর্মের মানুষের দেওয়া দানের অর্থ দিয়েই উন্নয়ন ও সম্প্রসারণের কাজ করা হবে।

আরও পড়ুন

সরকারি ক্যানেলের পানি আটকে রাখায় ভুট্টা ও ধানের চারা নষ্টের শঙ্কা

দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে রাতভর মাঠে সক্রিয় এমপি রফিকুল ইসলাম হিলালী

বরিশালে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মাজহারুল ইসলাম জানান, মসজিদ-সংলগ্ন মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতেও উদ্যোগ নেওয়া হবে।

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় ১০ শতাংশ জমির ওপর অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। মসজিদ ও ইসলামী কমপ্লেক্স পরিচালনার জন্য রয়েছে ৩১ সদস্যের একটি কমিটি। জেলা প্রশাসক এ কমিটির সভাপতি।

এমএস/

  • পাগলা মসজিদ
এ সম্পর্কিত আরও খবর
পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, ৩ ঘণ্টায় গণনা ১০ কোটি
পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, ৩ ঘণ্টায় গণনা ১০ কোটি
শেখ হাসিনাকে ফেরানোর প্রার্থনায় পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
শেখ হাসিনাকে ফেরানোর প্রার্থনায় পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা
ছয় বছর পর পাগলা মসজিদের দানের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু
ছয় বছর পর পাগলা মসজিদের দানের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X