• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • কিশোরগঞ্জ

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এখন চলছে গণনার কাজ। গণনা শেষে জানা যাবে দানের মোট পরিমাণ। সংশ্লিষ্টদের ধারণা, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এর আগে মসজিদের দানবাক্স ছিল ১৩ টি। এবার আরও দুটি বাড়ানো হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম মারুফ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দানবাক্স থেকে পাওয়া টাকা প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। পরে সেখানে নির্দিষ্ট স্থানে ঢেলে শুরু হয় টাকা গণনার কাজ।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, এবার দানবাক্স খুলে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। বর্তমানে গণনার কাজ চলছে। গণনা শেষ হলে মোট দানের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক বলেন, দানবাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, ঐতিহাসিক পাগলা মসজিদের পরিচিতি, সুনাম ও সুখ্যাতি শুধু বাংলাদেশেই নয়, ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যেমন নানা মনোবাসনা নিয়ে এখানে আসেন, তেমনি বিদেশ থেকেও অনেকে আসেন। এখানে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষই নন, অন্যান্য ধর্মের অনুসারীরাও দান করতে আসেন।

তিনি বলেন, সময়ের প্রয়োজনে পাগলা মসজিদের সম্প্রসারণ এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইতিমধ্যে সম্প্রসারণের নকশা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। প্রতিদিন নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষের আগমন এবং ধর্মীয় কার্যক্রম, বিশেষ করে নামাজ আদায়ের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা নিরসনে মসজিদটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষের দেওয়া দানের অর্থ দিয়েই পাগলা মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণের কাজ করা হবে।

মাজহারুল ইসলাম আরও বলেন, পাগলা মসজিদে একটি মাদ্রাসাও রয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে উদ্যোগ নেওয়া হবে।

টাকা গণনার কাজে অংশ নিয়েছেন পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১১০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের ১৩ টি দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। ছয় মাসে দানবাক্সগুলোতে জমা পড়েছিল এই বিপুল পরিমাণ অর্থ। এ সময় নগদ টাকার পাশাপাশি পাওয়া যায় স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা।

এদিকে, দীর্ঘ ছয় বছর পর দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার পরিমাণ নির্ধারণের কার্যক্রম শুরু হয়। গত ১২ অক্টোবর স্বর্ণ ও রুপার অলঙ্কার ওজনের কাজ শেষ হলে পাওয়া যায় ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালঙ্কার।

ট্রেজারিতে সংরক্ষিত নয়টি মাঝারি আকারের প্লাস্টিকের কনটেইনার ও ছয়টি সিলগালা করা খাম খুলে এসব সামগ্রী গণনা ও পরিমাপ করা হয়।

পরে স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ করে নিলামে বিক্রি করা হবে। আর বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে বলে জানিয়েছে মসজিদ পরিচালনা কমিটি।

এদিকে, পাগলা মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা অনুদান পাওয়া গেছে।

দিন দিন বাড়ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের পরিমাণ। প্রতিবার দানবাক্স খোলার পর পাওয়া যাচ্ছে কোটি কোটি টাকা। নগদ অর্থের পাশাপাশি মিলছে বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী। বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। এ ছাড়া রয়েছে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ ও ১ হাজার ৮৮ ভরি রুপা। পাওয়া গেছে ১৭টি দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই অসংখ্য মানুষ পাগলা মসজিদে আসেন। নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ, রুপা, বৈদেশিক মুদ্রা, হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন সামগ্রী দান ও মানত করেন তারা। নির্দিষ্ট সময় পরপর মসজিদের দানবাক্স খোলা হয়। দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়লে মসজিদ প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় জমে।

আরও পড়ুন

যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

পিরোজপুরে জামায়াতের ৩৪ সদস্যের জেলা কমিটি গঠন

পটুয়াখালীতে গাঁজাসহ আটক ৪

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় ১০ শতাংশ জমির ওপর অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। মসজিদ ও ইসলামী কমপ্লেক্স পরিচালনার জন্য রয়েছে ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি। জেলা প্রশাসক এ কমিটির সভাপতি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবার দানবাক্স খুলে পাওয়া বিপুল পরিমাণ টাকা গণনা শেষে নতুন রেকর্ডের অপেক্ষায় রয়েছেন মসজিদ-সংশ্লিষ্টরা।

এমজে

  • পাগলা মসজিদ
  • কিশোরগঞ্জ
  • দানবাক্স
এ সম্পর্কিত আরও খবর
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিলল ৮ লাখের বেশি টাকা
১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিলল ৮ লাখের বেশি টাকা
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল ১৮ দেশের মুদ্রা
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল ১৮ দেশের মুদ্রা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X