দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর দুমকিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে লেবুখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইমরান হোসেন ওরফে সুমন মোল্লাও রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর মুসুল্লীর একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ইমরান হোসেন ওরফে সুমন মোল্লার প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক অন্যরা হলেন লেবুখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে রায়হান মৃধা (২৬), মৃত কালাম মৃধার ছেলে কুদ্দুস খান ওরফে সোহেল এবং ৪ নম্বর ওয়ার্ডের মজিবর মাঝির ছেলে হৃদয় মাঝি (২১)।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুমকি থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার বলেন, কমিটি ঘোষণার পর ইমরান হোসেন মৌখিকভাবে উপজেলা ছাত্রদলকে তার পদত্যাগের কথা জানিয়েছিলেন। তবে এ বিষয়ে কোনো লিখিত আবেদন তিনি পাননি।
যে আই