দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে ফজিলা আক্তার (৩০) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার কায়দা এলাকায় নিজ বাড়িতে রাইস কুকারে রান্নার সময় এ দুর্ঘটনা ঘটে।
ফজিলা আক্তার ওই এলাকার নুর ইসলামের স্ত্রী।
নিহতের স্বজনদের দাবি, রোববার বিকেলে বাড়িতে রাইস কুকারে রান্না করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের ঘটনা ঘটে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান ফজিলা।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যে আই