দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন নামের এক যুবক। তার দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুধ দিয়ে গোসল করছেন মামুন। এ সময় ভবিষ্যতে আর বিয়ে করবেন না বলেও শপথ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে উপজেলার বঙ্গ সোনাহাট এলাকায় বিয়ে করেন মামুন। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। একপর্যায়ে পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়। এরপরই দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার ঘোষণা দেন তিনি।
স্থানীয় বাসিন্দা কাজল বলেন, প্রায় চার বছর আগে মামুনের বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই তাঁদের সংসারে অশান্তি লেগে থাকত। একপর্যায়ে পারিবারিকভাবে তাদের বিচ্ছেদ হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন, তার এলাকার এক যুবক দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ করেছেন বলে তিনি শুনেছেন। এ ধরনের একটি ভিডিওও তিনি দেখেছেন।
যে আই