দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিচ্ছেদের গুঞ্জন পেরিয়ে নতুন করে প্রেমে পড়েছেন সাবিলা নূর! গত কয়েক মাস ধরে তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে নানা জল্পনা-কল্পনা। কখনো বিচ্ছেদের খবর, কখনো নতুন সম্পর্কের আভাস—সবকিছুতেই নীরব ছিলেন এই অভিনেত্রী। অবশেষে সেই নীরবতা ভেঙে নতুন সম্পর্কের কথা জানালেন তিনি। তবে এবারের প্রেমের গল্পে কোনো মানুষের উপস্থিতি নেই; আছে অন্যরকম এক ভালো লাগার অধ্যায়!
সম্প্রতি একটি আয়োজনে ব্যক্তিগত প্রসঙ্গের মুখোমুখি হলেও বিচ্ছেদ ঘিরে প্রশ্নের কোনো উত্তর দেননি এমনকি নতুন সম্পর্ক ঘিরে কথা বললেও ভিন্নভাবে সেই প্রশ্নের উত্তর দেন।
সাবিলা নূর বলেন, ‘নতুন সম্পর্ক বা নতুন ভালোবাসার যে খবরটা আসছে, সেটির আজকেই সিক্রেট বের হয়ে গেল। আমার নতুন সম্পর্কটা লিলির সঙ্গে। আমার এই ভালোবাসার লিলি যেন সব সময় আমার সঙ্গে থাকে।’
গত বছর থেকে সাবিলা নিয়মিত বড় পর্দার শিল্পী হয়ে উঠছেন। প্রথম সিনেমা ‘তাণ্ডব’–এ সহশিল্পী হিসেবে পেয়েছেন শাকিব খানকে। এর মধ্যে তিনি যুক্ত হয়েছেন নতুন সিনেমায়। ‘কানাভুলা প্যারাডক্স’-এর গল্প ভালো লাগায় কাজটিতে যুক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আবার শরীফুল রাজের সঙ্গে পর্দা ভাগ করবেন সাবিলা। এর আগে তাঁরা ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। সেই নতুন সিনেমার প্রস্তুতি নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।
এমজে