দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী নাজনীন নাহার নীহা। চলতি বছর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রেমের সম্পর্কের কথা জানিয়েছিলেন তিনি। এবার সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে বিয়ের ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।
রোববার (৮ নভেম্বর) ফেসবুকে দুটি ছবি শেয়ার করেন নীহা। একটি ছবিতে পবিত্র কাবার সামনে এক ব্যক্তিকে জড়িয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। দুজনের মুখই ছিল কাবার দিকে ফেরানো। অন্য ছবিতে দেখা যায়, দুজনের হাত। পেছনে রয়েছে পবিত্র কাবা শরিফ। তবে কোনো ছবিতেই তাদের মুখ দেখা যায়নি।
ছবির ক্যাপশনে নীহা লেখেন, একটি অধ্যায় এত দিন ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন তারা। এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চান। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে সুন্দর বন্ধনে তাদের আবদ্ধ করেছেন এবং তাঁর পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দিয়েছেন, সে জন্য শুকরিয়া জানান তিনি। তাদের বন্ধন যেন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকে, সেই প্রার্থনাও করেন অভিনেত্রী।
তবে বিয়ের ইঙ্গিত দিলেও স্বামীর নাম বা পরিচয় প্রকাশ করেননি নীহা। ফলে তার জীবনসঙ্গী কে, তা এখনো অজানা।
এর আগে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে এ বিষয়ে কখনো মুখ খোলেননি অভিনেত্রী। ফলে তার জীবনসঙ্গী পাকিস্তানি যুবক কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, নীহার পোস্টের পর অনেকেই তাকে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। কেউ কেউ জানতে চেয়েছেন তার জীবনসঙ্গীর পরিচয়।
যে আই