দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দিলদার বেগম (৪৫) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দিলদার বেগম টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি রশিদ আহমদের স্ত্রী।
র্যাব জানায়, টেকনাফ মডেল থানার একটি মাদক মামলায় তার বিরুদ্ধে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় ছিল। সাজা ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএস/