দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

'দুনিয়ার মজদুর এক হও-এক হও, মালিক শ্রমিক ঐক্য গড়ি সোনার বাংলা গড়ে তুলি" সহ বিভিন্ন স্লোগানে নানা আয়োজনে নোয়াখালীতে পালিত হয়েছে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা।
সকালে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, দোকান কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এমএস/