দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারীদের সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ট্রিপল ই) বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছে।
এর আগে, শ্রীশান্ত রায়ের মুসলিম নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি কুরুচিপূর্ণ স্ট্যাটাসের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে বুয়েটের শিক্ষার্থীরা তার শাস্তির দাবিতে আন্দোলনে নামেন। তবে এ বিষয়ে বুয়েট প্রশাসনের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এমএস/