• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর
  • জাজিরা

ভিডিও দেখানোর কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
  ১৩ ডিসেম্বর ২০২৫, ২০:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

শরীয়তপুরের জাজিরায় মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাজমুল খাঁ (২৩) নামে অভিযুক্ত যুবককে গণধোলাই শেষে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার বড় কান্দি ইউনিয়নের আব্দুর বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাজমুল খাঁ আব্দুর বেপারী কান্দি এলাকার আব্দুর রশিদ খার ছেলে।

ভুক্তভোগীর স্বজনরা জানায়, ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি কিন্ডারগার্টেনে প্লে’তে পড়াশোনা করে। শনিবার বিকালে বাড়ির পাশে খেলতে গেলে স্থানীয় যুবক নাজমুল খাঁ তাকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।

অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে প্যান্টে রক্ত লাগা অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে দেখতে পায় তার মা। জিজ্ঞেস করার একপর্যায়ে শিশুটি সম্পূর্ণ ঘটনা খুলে বলে।

পরে তাকে দ্রুত প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। এদিকে ঘটনা জানাজানি হলে অভিযুক্ত নাজমুল খাঁকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এ ঘটনায় অভিযুক্তদের কঠিন বিচার দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা। আর তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ভুক্তভোগীর বাবা বলেন, ‘মেয়ে বাসায় ফেরার পর তার পোশাকে রক্তের দাগ দেখে মা বিষয়টি জানতে চান। তখন মেয়েটি জানায়, খাওয়া–দাওয়া শেষে খেলতে যাওয়ার সময় নাজমুল তাকে ডেকে নিয়ে যায় এবং তার সঙ্গে অন্যায় আচরণ করে। আমার মেয়ের সঙ্গে সংঘটিত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।’

স্থানীয় এক বাসিন্দা বলেন, যেখানে একটি শিশু অনিরাপদ। সেখানে বড় মেয়েরা কীভাবে বড় হবে। যে এই ঘটনা ঘটিয়েছে এটা ন্যক্কারজনক। আমরা অভিযুক্তর কঠিন বিচার চাই।

আরও পড়ুন

খুলনায় অবৈধ অস্ত্র কারখানার সন্ধান

১ জানুয়ারি শিক্ষার্থীরা হাতে নতুন বই পাবে: প্রাথমিক উপদেষ্টা

মাকে আঘাত করায় ছেলেকে কোমর পর্যন্ত পুঁতে রাখলেন এলাকাবাসী

এ ব্যাপারে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিমিয়া সাদিনা বলেন, মেয়েটিকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে এমন অভিযোগে নিয়ে আসা হয়েছে। আমরা তার পরীক্ষা-নিরীক্ষা করে বাকিটা বলতে পারবো।

জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাচ্চাটিকে উপজেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্তকে গণধোলাই দিলে পুলিশ তাকে নিয়ে আসে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

এবি/

  • শিশু ধর্ষণের অভিযোগ
এ সম্পর্কিত আরও খবর
৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণধোলাই
৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণধোলাই
মুন্সীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা, আসামি পলাতক
মুন্সীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা, আসামি পলাতক
গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে নিহত ১
গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে নিহত ১
ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন
ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।