দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা।
বুধবার (৩০ জুলাই) দুপুরে শ্রীনগর থানায় ওই মামলা দায়ের করা হয়। তবে আসামি আল আমিন খান (১৮) পালিয়ে যাওয়ায় এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার তথ্য বিবরণী ও পুলিশের তথ্য থেকে জানা যায়, শ্রীনগরের কানাইপুর এলাকায় একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন ভুক্তভোগী শিশুর মা। ঘটনার দিন গত রবিবার সকাল ১১টার দিকে ভুক্তভোগী শিশুকে নিয়ে সেখানে কাজ করতে গেলে পাশের বাড়ির বখাটে আল আমিন খান শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। পরে ওই বখাটে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়দের পরামর্শে সেদিনই ভুক্তভোগীর স্বজনরা শিশুটিকে প্রথমে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। বর্তমানে শিশুটি সংকটাপন্ন অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, গত রাতে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। আশা করছি প্রযুক্তির সহায়তায় দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে।
/অ