দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ধনবাড়ীতে কুকুরের কামড়ে শিশু-নারী ও পুরুষসহ ২৫জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত রায়হান (৪) নামের এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৩০ জুলাই) ধনবাড়ী উপজেলার বিলাশপুর, হারিনাতেলী, নল্যা মাধববাড়ী এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত একটা পাগলা কুকুর এলোপাথারিভাবে কামড়াতে থাকে। এতে ২৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে শিশু ১০ জন, নারী ১১জন ও পুরুষ ৪জন। তবে অধিকাংশ কুকুরের কামড়ের রোগীরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। গুরুত্বর আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এফএইচ/