দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
দলীয় সূত্র জানায়, টাঙ্গাইল সদরসহ জেলার ১২টি উপজেলা থেকে অন্তত ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৬.৫৫ মিনিটে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে একটি স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
এছাড়াও টাঙ্গাইল শহর থেকে শতাধিক বাসসহ বিভিন্ন যানবাহনে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। প্রিয় নেতাকে একনজর দেখার প্রত্যাশায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আরএ