• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গাজীপুর
  • শ্রীপুর

মাকে আঘাত করায় ছেলেকে কোমর পর্যন্ত পুঁতে রাখলেন এলাকাবাসী

গাজীপুর প্রতিনিধি
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

গাজীপুরের শ্রীপুরে টাকা চেয়ে না পাওয়া মা’কে আঘাত করে খলিলুর রহমান (২৬) নামে এক যুবক। পরে তাকে আটক করে কোমর পর্যন্ত গর্তে পুঁতে রাখে এলাকাবাসী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে। এছাড়াও বাবা নুরুদ্দিন ছেলের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

খলিলুর রহমান তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি (মধ্যপাড়া) গ্রামের নূরউদ্দিনের ছেলে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

খলিলের মা খোদেজা বেগম বলেন, ‘কয়েকদিন আগে ঘর ভাড়ার আড়াই হাজার টাকা তুলে আমার কাছে জমা দেয়। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ওই টাকা আমার কাছে চাইলে আমি দেয়নি। আমি তাকে বলি বিদ্যুৎ বিল, খাওয়ার বাজার, আমার ঔষধ আনতে হবে। পরে আবার টাকা চায়। আমি টাকা দিতে না চাইলে তর্কের একপর্যায়ে ইটের সুরকি ঢিল মারলে পায়ে আঘাত পায়। তার মাথায় একটু সমস্যা আছে। টাকা দিয়ে বিড়ি অথবা গাঁজা খাইতো হয়তো।’

তিনি বলেন, ‘মাঝে মাঝে টাকা চায়, না দিলে মারে, আরো দুইদিন আমাকে মারছে। আমার ছেলেও আমার মতো অসুস্থ, সেও কাঁপে, কাজকর্ম করতে পারে না। সে (ছেলে খলিল) যখর ক্লাশ ফাইভে পড়ে তখন অনেক অসুস্থ ছিল। তখন বাংলাদেশ মেডিকেল, পিজি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে এক মাস যাবত থেকে চিকিৎসা করিয়েছি। চিকিৎসক বলেছিল— আবার যাওয়ার জন্য। গাফিলতি করে যাইনি, এখন দেখি মাথায় আরও সমস্যা। আগে যে সে আমাকে দুইদিন মারছিল, আমি যে লাঠি দিয়ে ভর করে হাঁটি ওই লাঠি দিয়ে আমিও তাকে দুই দিন মারছি। আমাকে মারার খবর শুনে এলাকাবাসী আসলে আমি তাদেরকে বলেছি তাকে বেঁধে বিচার কর তরা। মাইরা হাত-পা ভেঙ্গে দে। যেহেতু সে কাজ কর্ম করতে পারে না হাত-পা ভেঙে ঘরে বওয়ায়ে রাখে।’

খলিলের ভাবি রেহেনা আক্তার বলেন, ‘সকালে একজন ফোন করে আমাকে জানায়— খলিল তার মাকে মারছে। খবর পেয়ে এসে দেখি সত্যিই তার মাকে খলিল মারছে। পরে পাড়া-প্রতিবেশী এবং মুরুব্বিরা তাকে গর্তের মধ্যে বুক পর্যন্ত মাটি চাপা দিয়ে রাখে। পরে সে একাই গর্ত থেকে উঠে গেলে আবার তাকে ধরে বেঁধে রাখে। তার মাকে টাকার জন্য সে আরও দুইদিন মারধর করছে। সে মাঝে মাঝে একটু নেশা করে। তবে, আজকে নেশা করে নাই সুস্থই ছিল। খলিলের নানির বাড়ির লোকজন এসে একটু মারছে তাকে।’

খলিলের বাবা নুরুদ্দিন বলেন, ‘খলিল তার মার কাছে টাকা চাইছিল। না দেওয়ায় সে তার মাকে মারধর করেছে। খবর পেয়ে তার মামাতো ভাইয়েরা এসে কিছু বিচার (মারধর) করছে। পরে তাকে খুঁটিতে বেঁধে রাখছিল। পরে আনছার টেপিরবাড়ী-ছাতির বাজার সড়কের পশ্চিম পাশে গর্তে পুঁতে রাখে। তবে গর্তে পুঁতে রাখার বিষয়ে আমি কিছুই বলতে পারব না।’

আরও পড়ুন

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

সুন্নতে খৎনার অনুষ্ঠানে ভিডিও করা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

খলিল নেশা করে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি আলাদা থাকি। তার মা মামলা করার পর আমি এক সপ্তাহ জেল খাটি। পরে একটু জমি দিয়ে তার মামার সঙ্গে আমার মীমাংসা হয়। এরপর থেকে আমি তাদের কাছ থেকে একেবারেই বিচ্ছিন্ন (আলাদা) বসবাস করি। সামনে একটা দোকান ছিল। তখন দেখছিলাম ভালোভাবে চলাফেরা করছে।’

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আবুল বাশার বলেন, ‘মাকে মারধরের ঘটনায় তার বাবা নুরুউদ্দিন বাদী হয়ে ছেলে খলিলকে আসামি করে মামলা দায়ের করেছে।’

এবি/

  • গাজীপুরের শ্রীপুর
  • মাটির নিচে পুঁতে রাখে
এ সম্পর্কিত আরও খবর
নেই সরকারি অনুমোদন, শ্রীপুরে আল রাজি হাসপাতালকে জরিমানা
নেই সরকারি অনুমোদন, শ্রীপুরে আল রাজি হাসপাতালকে জরিমানা
পুলিশকে অটোরিকশায় ঝুলিয়ে ১ কিমি টেনে নিয়ে গেলেন চালক
পুলিশকে অটোরিকশায় ঝুলিয়ে ১ কিমি টেনে নিয়ে গেলেন চালক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।