দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের মুকসুদপুরে সুন্নতে খৎনার অনুষ্ঠানে ভিডিওধারণকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মুকসুদপুরের বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামের মাঝামাঝি ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহতদের চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মুকসুদপুর থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বাশঁবাড়ীয়া ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের ইনান শেখের বাড়িতে তার ছেলে আবুল আসাদ শেখের (৭) সুন্নতে খৎনার অনুষ্ঠান চলছিল। এ সময় পার্শ্ববর্তী খানজাপুর গ্রামের পলাশ মোল্যার ছেলে নাজিম মোল্লা (১৭) ফোনে ভিডিওধারণ করে। তখন এ নিয়ে ইনান শেখের বাড়ির লোকজনের সঙ্গে নাজিম মোল্লার কথার কাটাকাটি হয়।
এরই জেরে শনিবার সকালে ইনান শেখের বাড়ির লোকজন উজানী বাজারে আসলে খানজাপুর গ্রামের লোকজনের সঙ্গে পুনরায় কাটাকাটি হয়। এ নিয়ে ধোপাকান্দি ও খানজাপুর দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবি/