দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের চারিতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চারিতলা গ্রামের চাচাতো দুই ভাই আরাধন ও শামসুল ইসলামের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে ওই বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বাঁধে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে ঈমান রশিদের ছেলে আরাধন (৪৫), লাট মিয়ার স্ত্রী মামুদা (৩৫), আবুল হাসেমের স্ত্রী হেলেনা (৩৮), ঈমান রশিদের স্ত্রী নূরুন্নাহার (৭০), মৃত ফজুর রহমানের ছেলে শামসুল ইসলাম (৪৩) ও দ্বীন ইসলাম (৩৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বলেন, চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিনের জমি বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়েছি। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জে আই