দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের দইখাওয়ার চর বিওপির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মদ জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলার রোলাকাটা এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৫০০ গজ ভেতরে রোলাকাটা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে আনা চোরাই মালামাল জব্দ করা হয়।
অভিযানে মোট ১ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা ও ৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
লে. কর্নেল মাহবুব-উল-হক আরও জানান, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে।
জে আই