দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে পৃথক অভিযানে গাঁজা, শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা ওষধসহ ১৯ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার কেতরাংগা, যশপুর এবং ছাগলনাইয়া বিওপির সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ৭৮ কেজি ভারতীয় গাঁজা, শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা এবং বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা।
সূত্রে আরও জানা যায়, এসব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ও অন্যান্য সামগ্রী স্থানীয় কাস্টমস জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
/অ