দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় কামাল ব্যাপারী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল ব্যাপারী ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে।
জানা গেছে, মানিকপুর গ্রামের কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে ভাতিজা সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে গান বাজানো হচ্ছিল। এমন সময় প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল ব্যাপারী, শাজাহান ব্যাপারী ও শাহাদত ব্যাপারী বিয়ে বাড়িতে এসে কামাল বেপারীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর তদন্ত মো. মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া চলমান।
/অ