দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ক্ষেতলাল উপজেলার কামারগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দিন ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা ও মোটরসাইকেলের চালক ছিলেন।
আহতরা হলেন, ইসলামপুর গ্রামের ভুট্টু মিয়ার ছেলে নাঈম হোসেন (২২), পাইকরপাড়া গ্রামের খলিলের ছেলে হাবিবুল (১৮) এবং ইসলামপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (২২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুল তার দুই বন্ধু নাঈম ও ফিরোজকে নিয়ে মোটরসাইকেলে করে ক্ষেতলালের বটতলী বাজারের দিক থেকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা নাসির উদ্দিনের মোটরসাইকেলের সঙ্গে কামারগাড়ি এলাকায় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে আহত নাঈম, হাবিবুল ও ফিরোজকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে নাঈমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। মরদেহ ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জে আই