দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার সুজানগর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে পাবনা–ঢাকা মহাসড়কের চব্বিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মোটরসাইকেল চালক জব্দুল শেখ (৩৫) ও তার মেয়ে জুবাইয়া খাতুন (৮)। এছাড়া জব্দুল শেখের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম শেখ (৬) গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, পাবনা থেকে কাশীনাথপুরগামী পাটবোঝাই একটি ট্রাক একই দিকে আসা মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে জব্দুল শেখ ও তার ছোট মেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরএ