দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সাকা রাজ্যের নিজান্দা শঞর এলাকায় রেললাইন থেকে একটি ট্রেন বিচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি গত রোববার (২৮ ডিসেম্বর) ঘটেছে।
মেক্সিকোর নৌবাহিনী থেকে জানানো হয়েছে, ট্রেনটিতে ৯ জন ক্রুসহ মোট ২৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৩ জন এবং আহতের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কমপক্ষে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাকিরা বর্তমানে বিপদমুক্ত।
ঘটনাস্থলে রেল ও রেলওয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা পৌঁছে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদান করছেন। পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
১৯৯৯ সালে মেক্সিকো সরকার প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের তীরবর্তী শহর-বন্দরগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ‘আন্তঃমহাসাগরীয় রেল’ পরিষেবা চালু করে। এই পরিষেবার সার্বিক দায়িত্বে রয়েছে দেশটির নৌবাহিনী। ঘটনার সূত্রপাত হওয়া ট্রেনটিও ‘আন্তঃমহাসাগরীয় রেল’-এর অন্তর্ভুক্ত।
দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মেক্সিকোর কর্তৃপক্ষ আহতদের দ্রুত সেরে ওঠার জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেছে।
সূত্র: আল জাজিরা
জে আই