দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মানিক দাইতলা গ্রামে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
স্বজনরা জানান, সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শিশুটি তার বাড়ির সামনে সোহাগের মুদির দোকানে ‘চকলেট’ কিনতে যায়। এ সময় মুদি দোকানদার আনছার আলীর ছেলে সোহাগ (৩২) তার মুখ চেপে ধরে দোকানের পাশে গোডাউনের মধ্যে নিয়ে যায়। পরে তাকে মুখে গামছা বেঁধে সোহাগ জোরপূর্বক ধর্ষণ করে। এরপর রাত ৮টার দিকে শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে আমরা ভর্তি করি।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (দায়িত্বপ্রাপ্ত ওসি) কাজী বাবুল জানান, ‘ঘটনার বিষয়ে শিশুর পিতা থানায় অভিযোগ দিয়েছেন। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত সোহাগকে আটকে অভিযান চলছে।’
আরএ