দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রায়ই মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরণ বা আগুন ধরার কারণে, প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে। বিশেষ করে মোবাইল চার্জে থাকাকালীন এ ধরনের ঘটনা বেশি ঘটে। সতর্কতার অভাবে এ ধরনের ঘটনার মুখোমুখি হতে পারেন যে কেউ। তাই এ ধরনের ঝুঁকি এড়াতে সাবধান হতে হবে।
স্মার্টফোনের জন্য সবসময় ভালো কোম্পানির চার্জার কিনুন। কমদামী এবং অপরিচিত কোম্পানির চার্জারগুলোতে চার্জ যেমন ধীরে হয়, ঠিক তেমনই অতিরিক্ত গরম হয়ে যায়। তাই নিজের ডিভাইসের সঙ্গে দেওয়া চার্জার ও ক্যাবল ব্যবহারই সবচেয়ে বেশি নিরাপদ। এতে ফোনে কোনো রকম খারাপ প্রভাব পড়বে না।
চার্জারে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, যেমন- প্লাগে ফাটল, ক্যাবলে চির ধরা এবং লুজ কানেকশন। এমন হলে তা ঠিক করে তারপর ব্যবহার করুন। নাহলে চার্জার গরম হয়ে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
ফোনে ১০০ শতাংশ চার্জ হয়ে গেলে তা আনপ্ল্যাগ করে নিন। অনেক সময় ফোন চার্জ হওয়ার পরেও চার্জারটি প্লাগ করে রাখা হয়। এতে ফোনের ওপর চাপ পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।
মনে রাখতে হবে, স্মার্টফোনের ব্যাটারির সবচেয়ে বড় শত্রু অতিরিক্ত তাপমাত্রা। বেশি তাপমাত্রায় স্মার্টফোনের ব্যাটারি কমতে শুরু করে। তাই সরাসরি স্মার্টফোন রোদে রাখা ঠিক নয়। অনেক ক্ষেত্রে অতিরিক্ত গরমে ফোন বিস্ফোরণের ঘটনাও ঘটে। ৮৬ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার ওপরে গেলেই ব্যাটারির কার্যকারিতা কমতে শুরু করে। তাই ফোনের অভ্যন্তরীণ তাপমাত্রা যেন না বাড়ে, সে দিকে রাখতে হবে।
এস