দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনস্টাগ্রাম ও ফেসবুক বিশ্বের জনপ্রিয় দুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। অনেকে অবসর সময়ে ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটায়। এ ছাড়া এই অ্যাপে ছবি ও ভিডিও আদান–প্রদানের পাশাপাশি বার্তাও বিনিময় করা যায়। যার ফলে অনেকেই কাজের প্রয়োজনে মোবাইল ফোন ছাড়াও একাধিক ডিভাইসে একই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন।
তবে সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অন্য কেউ গোপনে ব্যবহার করছে কি না, তা জানা প্রয়োজন। তার আগে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোন কোন যন্ত্রে লগইন করা রয়েছে, তা জানার পদ্ধতি দেখে নেওয়া যাক।
১. প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে ডানদিকের নিচে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
২. এরপর ওপরে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে ‘অ্যাকাউন্ট সেন্টার’ নির্বাচন করতে হবে।
৩. এবার পরের পৃষ্ঠায় স্ক্রল করে ‘অ্যাকাউন্ট সেটিংস’ অপশনের নিচে থাকা ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ নির্বাচন করতে হবে।
৪. এরপর ‘সিকিউরিটি অ্যালার্টস’–এর নিচে থাকা ‘হোয়ার ইউ আর লগড ইন’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘অ্যাকাউন্টস’–এর নিচে থাকা ‘ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট’ নির্বাচন করলে পরের পৃষ্ঠায় যেসব যন্ত্রে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগইন করা রয়েছে, সেগুলোর তালিকা দেখা যাবে।
৬. চাইলে যন্ত্রের নাম নির্বাচন করে সেই যন্ত্রে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহারের বিস্তারিত তথ্যও জানা যাবে।
এস