দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের চাপায় হৃদয় শেখ (২৩) নামে প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান নিহত নিহত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বাইপাশ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় শেখ সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বিল মাহমুদপুর গ্রামের শেখ আব্দুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হৃদয় শেখ রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন বাইপাশ সড়ক দিয়ে মালামাল ডেলিভারী দেওয়ার জন্য ভ্যান নিয়ে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় বিক্ষুব্দ জনতা বাইপাস সড়কটিতে প্রায় এক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। গোল্ডেন লাইন পরিবহনের বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্দ জনতা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএ