দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেবনগর এলাকায় কার্ভাড ভ্যানের চাপায় এক ভ্যান চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিরপুরের বহলবাড়িয়া গ্রামের ভ্যানচালক মো. বিটু (৪০) ও ভ্যানের আরোহী একই উপজেলার সাহেবনগর গ্রামের গোরা সর্দার (৭০)। এছাড়াও এ দূর্ঘটনায় আহত হয়েছে পথচারী এক শিশুও ।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আজ বিকেল সাড়ে ৩ টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কার্ভাডভ্যান কুষ্টিয়া থেকে পণ্য নিয়ে ঢাকায় যাওয়ার পথে মিরপুর উপজেলার সাহেবনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক বিটুসহ গোরা সর্দার কার্ভাডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাদের মরদেহ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
এফএইচ