দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মো. মারুফ শেখ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় রুদ্র বড়াল (২৮) নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পিরোজপুরের সদর উপজেলার বেকুটিয়া এলাকায় অবস্থিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মারুফ শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রাম এলাকার মো. ইদ্রিস শেখের ছেলে। আহত রুদ্র বড়াল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রবিন্দ্র বড়ালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে পিরোজপুরের কাউখালি থেকে আসা একটি মোটরসাইকেল ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর হুইল গার্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় ও একজন আহত হন। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ও আহতকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশিতা বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে এ ঘটনায় গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অ