দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টঙ্গীতে সাদপন্থীদের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও চাঁদপুরে তাদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ওলামায়ে কেরাম শুরায়ে নেজামের দাওয়াত এবং তাবলীগী সাথীগণ।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চাঁদপুর বাসস্ট্যান্ডে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা টঙ্গীর ইজতেমা মাঠে ঘটে যাওয়া সহিংস ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িত দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। চাঁদপুরে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিও জানান তারা।
সমাবেশ শেষে চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর কোর্টের সামনের সড়কে অবস্থান করে। পরে তারা জেলা প্রশাসক এবং চাঁদপুরের পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এ সমাবেশে চাঁদপুরের বিভিন্ন অঞ্চলের মুসলিম সমাজ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
আরএ