অর্থ আত্মসাতের অভিযোগে ফরিদগঞ্জের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারী সাময়িক বরখাস্ত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক কবির আহমেদ ও অফিস সহকারী সাইফুল ইসলামকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। তাঁদের বিরুদ্ধে ৩৩ লাখ ১৫ হাজার ৮০৯ টাকা অনিয়মের অভিযোগ উঠেছে।