দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদী থেকে নিখোঁজের একদিন পর এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।
নিহত মুফতী মো. শামছুদ্দিন (৩৪) শহরের উত্তর গুনরাজদী এলাকার আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম ছিলেন। তার বাড়ি শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার গোসল করতে নেমে তিনি ডাকাতিয়া নদীতে নিখোঁজ হন। নদীর পাড়ে তার জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে থাকতে দেখা যায়।
এতিমখানার বাবুর্চি মো. ইলিয়াছ জানান, প্রথমে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়।
জে আই