দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৮) ভাসমান মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৩ থেকে সাড়ে ৩ কিলোমিটার দূরে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান মোস্তফা কামাল।
তিনি বলেন, ‘আমরা তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করেছি।’
পিবিআই সূত্রে জানা গেছে, টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে এটি তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেল কি না, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় নৌ পুলিশকে তদন্তে সহায়তা করছে পিবিআই।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হন তাহসিফ। পরে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
তাহসিফের মৃত্যুর ঘটনায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাঁকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
পিবিআইয়ের এক পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, তাঁরা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন তাঁদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং তিনি পালিয়ে যান। দীপের এ বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
পিবিআই প্রধান মোস্তফা কামাল বলেন, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেসব তথ্য প্রকাশ করতে চাননি তিনি।
এদিকে উদ্ধার হওয়া মোটরসাইকেলটির পরিচয় নিশ্চিত করতে যাচাই চলছে বলে জানিয়েছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ। তিনি বলেন, তদন্তে নৌ পুলিশকে সহায়তা করছে পিবিআই।
এমএম/