দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের যমুনা নদী থেকে সবুজ (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বেলুটিয়া গ্রামের ক্রসবার-৪ এলাকায় যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সবুজ নোয়াখালীর সুবর্ণচর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. খোকন।
পুলিশ জানায়, গত বুধবার বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড থেকে যমুনা নদীতে পড়ে নিখোঁজ হন সবুজ। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুক্রবার দুপুরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নৌ-পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।
এমএস/