দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে লঞ্চেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। পরে নৌ-পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় মা ও নবজাতককে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এমভি হাশেমপুর নামের একটি লঞ্চে এ ঘটনা ঘটে।
চাঁদপুর সদর নৌ-পুলিশের ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, লঞ্চে প্রসবের খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং প্রসূতিকে হাসপাতালে পাঠানো হয়। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও সহযোগিতা করেন।
প্রসূতির স্বামী আল আমিন প্রধানীয়া জানান, মতলব উপজেলার জহিরাবাদ চর উমেদ এলাকা থেকে চাঁদপুর জেনারেল হাসপাতালে যাওয়ার পথে লঞ্চে ওঠার পরই তার স্ত্রীর প্রসবব্যথা শুরু হয়। পরে লঞ্চেই তাদের কন্যাসন্তানের জন্ম হয়।
চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, নবজাতক ও প্রসূতিকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতক সুস্থ আছে, তবে প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
এদিকে লঞ্চের মালিক নবজাতকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা ও নতুন পোশাক উপহার দেন। পাশাপাশি নবজাতকের জন্য ভবিষ্যতে ওই লঞ্চে যাতায়াতের ভাড়া মওকুফ করা হয়েছে।