দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে ইউটিউব। এবার এই ভিডিও প্ল্যাটফর্ম ইউজারদের আগ্রহ আরও বাড়াতে, নতুন ফিচার যুক্ত করতে চলেছে। উন্নত প্রযুক্তির যুগে এখন আর কোনো কিছুই অসম্ভব নয়। ‘জাম্প অ্যাহেড’ নামের ফিচারের মাধ্যমে একলাফে পৌঁছে যেতে পারবেন ভিডিওর সেরা কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এর জন্য আপনাকে কষ্ট করে খোঁজাখুঁজি করতে হবে না। ইউটিউব নিজেই সেই অংশটি প্লে করে দেবে!
ফিচারটির কাজ প্রায় শেষ পর্যায়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (এআই) কাজে লাগিয়েই এটি প্রস্তুত করা হচ্ছে। ভিডিওর যে অংশটিতে এনগেজমেন্ট সবচেয়ে বেশি, জাম্প অ্যাহেড আপনাকে সেখানেই নিয়ে চলে যাবে । এতে আপনার সময়ও বেঁচে যাবে।
বর্তমানে ইউটিউবে ভিডিও চলাকালীন স্ক্রিনে ডবল ট্যাপ করলে ১০ কিংবা ২০ সেকেন্ড ভিডিওটি এগিয়ে যায়। আবার কেউ কেউ সামান্য ফাস্ট করেও ভিডিও প্লে করে যাতে কম সময়ে ভিডিও শেষ হয়ে যায়। তবে এবার ইউজারদের সুবিধার্থে আরও একধাপ এগিয়ে জাম্প অ্যাহেড। তাই দীর্ঘ ডকুমেন্ট্রি থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করতে এখন আর বেশি সময় লাগবে না।
তবে ফিচারটি ঠিক কবে থেকে চালু হবে, এ বিষয়ে ইউটিউবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আপাতত বাছাই করা কিছু ইউজারই এই সুবিধা পাবেন।
এস