• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যমে পোস্টে নিষেধাজ্ঞার প্রস্তাব ভিয়েতনামের

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ জুলাই ২০২৬, ১৬:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা, মন্তব্য লেখা কিংবা কোনো পোস্টে প্রতিক্রিয়া জানানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ভিয়েতনাম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রয়টার্সের হাতে আসা একটি খসড়া ডিক্রি অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব অবশ্যই বাবা-মা বা আইনগত অভিভাবকের তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। ওই অভিভাবকই শিশুর দেখা বিষয়বস্তু এবং প্ল্যাটফর্মে ব্যয় করা সময় তদারকির দায়িত্ব পালন করবেন।

প্রস্তাবিত বিধিমালায় সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত ব্যবস্থা ব্যবহার করে শিশু ব্যবহারকারীদের শনাক্ত করতে এবং তাদের বয়স উপযোগী বিষয়বস্তু দেখানোর বাধ্যবাধকতা রাখা হয়েছে।

বৃহস্পতিবার নতুন বিধিমালা নিয়ে আয়োজিত এক বৈঠকে দেশটির সংস্কৃতি উপমন্ত্রী ফান তাম বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা নয় বা অতিরিক্ত সীমাবদ্ধ করা নয়। বরং তারা যেন বয়স উপযোগী পরিবেশে থেকে অনুপযুক্ত ঝুঁকি থেকে সুরক্ষিতভাবে এসব সেবা ব্যবহার করতে পারে, সেটিই নিশ্চিত করা।’

খসড়া ডিক্রিতে শিশুদের হিসাবের জন্য সর্বোচ্চ মাত্রার ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করারও নির্দেশনা রয়েছে। পাশাপাশি সহিংসতা, অশ্লীলতা, জুয়া, মাদক, আত্মহত্যা ও অন্যান্য ক্ষতিকর বিষয়বস্তু শনাক্ত করে সতর্কতা দেওয়া এবং সেগুলোতে প্রবেশ ঠেকানোর দায়িত্বও প্ল্যাটফর্মগুলোর ওপর দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে শিশুদের অনলাইন নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মানসিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় ভিয়েতনাম এ উদ্যোগ নিয়েছে।

এর আগে মঙ্গলবার ফ্রান্সের আইনপ্রণেতারা ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার একটি আইন অনুমোদন করেন। অস্ট্রেলিয়া এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করা প্রথম দেশ। আরও কয়েকটি দেশ একই ধরনের পদক্ষেপ নেওয়ার পথে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের অনলাইন খেলাধুলার ক্ষেত্রেও নতুন বিধিনিষেধের প্রস্তাব দিয়েছে ভিয়েতনাম। খসড়া অনুযায়ী, খেলার সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে এবং ১৬ বছরের কম বয়সীদের হিসাব অভিভাবকের মাধ্যমে নিবন্ধন করতে হবে। একই প্রতিষ্ঠানের খেলায় ১৬ বছরের কম বয়সীদের দৈনিক সর্বোচ্চ ৬০ মিনিট খেলার সীমাও নির্ধারণ করা হয়েছে।

তবে খসড়া ডিক্রিটি এখনো চূড়ান্ত হয়নি। অনুমোদনের আগে এতে পরিবর্তন আনা হতে পারে।

আরও পড়ুন

পশ্চিম তীরে গুলিতে ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত, আহত ৩

সূত্র: রয়টার্স

/অ

  • সামাজিক যোগাযোগমাধ্যম
  • নিষেধাজ্ঞা
  • ভিয়েতনাম
এ সম্পর্কিত আরও খবর
১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স
১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স
হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞা 
হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞা 
রাশিয়ার পর ইরান ও হিজবুল্লাহর ওপরও নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্পের
রাশিয়ার পর ইরান ও হিজবুল্লাহর ওপরও নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্পের
আল-আকসায় প্রবেশে জেরুজালেমের গ্র্যান্ড মুফতির ওপর এক সপ্তাহের নিষেধাজ্ঞা
আল-আকসায় প্রবেশে জেরুজালেমের গ্র্যান্ড মুফতির ওপর এক সপ্তাহের নিষেধাজ্ঞা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।