দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের কাছে শুক্রবার গুলির ঘটনায় একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
ইসরায়েলের চ্যানেল–১৩-এর খবরে বলা হয়েছে, ফিলিস্তিনিরা অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত অবৈধ হাভাত গিলাদ বসতিতে এক নিরাপত্তা কর্মকর্তার অস্ত্র ছিনিয়ে নিয়ে বসতি স্থাপনকারীদের লক্ষ্য করে গুলি চালায়।
এতে একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হন এবং আরও তিনজন আহত হন।
ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
/অ